আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম নেই মিঠুন চক্রবর্তীর
দি নিউজ লায়নঃ মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান হল মঙ্গলবার। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম নেই মিঠুন চক্রবর্তীর। রাসবিহারি আসনে মিঠুনকে মনোনয়ন দেয়ার কথা শোনা যাচ্ছিল।
তবে সেখানে প্রার্থী করা হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকে। এরপর কলকাতার মনীন্দ্র রোডের ঠিকানায় ভোটার হয় মিঠুন। তারপর থেকে জল্পনা শুরু হয়, বিজেপির প্রার্থী তালিকায় তার নাম থাকতে পারে।
ধারণা করা হচ্ছিল- কাশীপুর-বেলগাছিয়া ও চৌরঙ্গী কেন্দ্রের পূর্বঘোষিত বিজেপি প্রার্থীরা বেঁকে বসায় এ দুটি কেন্দ্রের একটিতে ভোটে লড়তে দেখা যেতে পারে মিঠুনকে। কিন্তু সেই জল্পনাও সত্যি হলো না।গত ৭ মার্চ বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেদিন কলকাতায় ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তুলে নেন অভিনেতা। মঙ্গলবার বিজেপি ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে মিঠুন চক্রবর্তীর নাম নেই।

Post a Comment